প্রশংসার অভিব্যক্তি

1. রাজকন্যে, তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর! তোমার বএ রেখায়িত দুটি ঊরু শিল্পীর তৈরী অলঙ্কারের মত

2. তোমার নাভি গোলাকার পাত্রের মত, তা য়েন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে

3. তোমার স্তন দুটি গজলা হরিণের য়মজ শাবকের মত

4. তোমার কণ্ঠদেশ হাতির দাঁতের স্তম্ভের মত

5. তোমার মাথা কর্ম্মিল পর্বতের মত

6. তুমি সত্যিই সুন্দরী! তুমি সত্যিই মনোরমা! প্রিযা আমার, সত্যিই তুমি এক জন সব চেয়ে মনোরমা যুবতী!

7. তুমি তালগাছের মত দীর্ঘ এবং তোমার স্তন দুটি সেই গাছের থোকা থোকা ফলের মত

8. আমি সেই গাছে চড়তে চাই, এবং আমি তার ডাল ধরতে চাই

9. তোমার মুখের স্বাদ য়েন হয় শ্রেষ্ঠ দ্রাক্ষারসের মত

10. আমি আমার প্রেমিকের এবং সে আমাকে চায়!

11. এসো প্রিয়তম আমার, আমরা মাঠে চলে যাই

12. এসো আমরা তাড়াতাড়ি উঠে দ্রাক্ষা ক্ষেতে যাই

13. দূদাফলগন্ধ বিস্তার করছে এবং সমস্ত ফলই আমার দুযারে আছে

Bibles

Books

Chapters